শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

হিজাব উৎসব পালন করলো ইরাকের কিশোরীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরাকের কুর্দিস্তানে তরুণীদের হিজাব পরিধানে উদ্ধুদ্ধ করতে একটি বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত ২ হাজার ২৫৪ জন কিশোরী উৎসবের আমেজে হিজাব পরিধান করে।

গত শুক্রবার কুর্দিস্তানের সুলাইমানিয়া এলাকার উত্তরাঞ্চলীয় শহর দোহকে ‘গোল্ডেন ক্রাউন ফেস্টিভ্যাল’ নামে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

‘গোল্ডেন ক্রাউন ফেস্টিভ্যাল’ এর অষ্টম আসর। জনগণের ইসলামী বিশ্বাস ও পরিচয়ের প্রতি যত্নবান হওয়া এবং মুসলিম জনগণের মূল্যবোধ ধ্বংসকারী স্রোতের মোকাবেলাও এই আয়োজনের লক্ষ্য।

আয়োজকরা জানান, ইসলামী পোশাক এবং শালীনতা মুসলিম উম্মাহর ঐতিহ্য। এ ধরণের আয়োজন মুসলিম নারী ও ইসলামী শিষ্টাচারের সমর্থনের মাধ্যম হবে।

এবারের হিজাব উৎসবের প্রতিপাদ্য ছিল ‘আমার হিজাব আমার গর্ব’। ১৫ থেকে ২৫ বছর বয়সী কিশোরীরা এতে অংশ নেয়। ১৫ থেকে ২৫ বছর বয়সী অন্তত ২ হাজার ২৫৪ জন কিশোরী এতে অংশ নেয়।

প্রতি বছরই এ এলাকায় হিজাব পরিধানের এ উৎসব অনুষ্ঠিত হয়। এটি অষ্টম ‘গোল্ডেন ক্রাউন ফেস্টিভ্যাল’। আর আগে আরো সাত বছর ধারাবাহিকভাবে এ আয়োজন করা হয়েছে।

কুর্দিস্তান ইসলামী ইউনিয়নের অঙ্গ সংগঠন ‘ছাত্র উন্নয়ন সংস্থা’ ধারাবাহিকভাবে এ উৎসবের আয়োজন করে আসছে। সূত্র: এনএএস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ