শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নামাজে যাওয়ার পথে সিএনজির ধাক্কায় আহত মাওলানা আনাস মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম প্রতিনিধি>

শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ.- এর সাহেবজাদা মাওলানা আনাস মাদানী সিএনজির ধাক্কায় আহত হয়েছেন । বর্তমানে তিনি চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র জানিয়েছে, মাগরিবের নামাজ পড়ার জন্য ব্যক্তিগত গাড়ি থেকে নামেন। এরপর মসজিদে যাওয়ার সময় পিছন থেকে একটি সিএনজি তার পায়ে ধাক্কা দেয়। এতে করে পায়ের পাতায় আঘাত পান তিনি।

তাৎক্ষণিক তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখন স্বাভাবিক রয়েছে। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ