শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

কুরআন প্রতিযোগিতার বিচারক হয়ে ঢাকায় আসছেন কারী আব্দুল বাসেতের ছেলে ইয়াসির আব্দুল বাসেত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের ১১তম প্রতিযোগিতার ফাইনালে প্রধান বিচারক হিসেবে বাংলাদেশে আসছেন বিশ্ব বিখ্যাত কারী শায়খ আব্দুল বাসেতের ছেলে কারী ইয়াসির আবদুল বাসেত।

প্রতিযোগিতার ফাইনালে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এই সফরে তিনি মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের আরো দুইটি ইভেন্টে অংশগ্রহণ করবেন।

এই উদ্দেশ্যে তিনি আগামী ২৭ মার্চ ঢাকায় আসবেন।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ ফারুক।

ইয়াসির আবদুল বাসেত  এই সফরে বাংলাদেশে কতদিন অবস্থান করবেন এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সূত্র জানিয়েছে, সফরকালে কারী ইয়াসির আব্দুল বাসেত মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত কুরআনিক বিশ্ববিদ্যালয় উদ্বোধন করবেন, মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের ৪৭তম হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্সে ক্লাস করাবেন এবং মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের ১১তম প্রতিযোগিতার ফাইনালে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ