শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ?

রাষ্ট্রপতিকে ১০ জনের তালিকা দিল সার্চ কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে ১০ জনের তালিকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে জমা দিয়েছেন সার্চ কমিটির সদস্যরা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় সার্চ কমিটির ৫ সদস্য ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বঙ্গভবনে প্রবেশ করেন। এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে তালিকা জমা দেন তারা।

মন্ত্রীপরিষদ সচিব জানান, রাষ্ট্রপতি নামগুলো পর্যালোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব পাঁচজনের নাম ঘোষণা করবেন রাষ্ট্রপতি। আজ নয়, দুএকদিন সময় লাগবে নাম প্রকাশে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নাম প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।

তবে সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান অসুস্থ থাকায় বঙ্গভবনে যেতে পারেননি।

সার্চ কমিটির যেসব সদস্য বঙ্গভবনে গিয়েছেন তারা হলেন: হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

এর আগে, গত মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নিজেদের সপ্তম বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন এই সার্চ কমিটি।

বিদায়ী সিইসি ও কমিশনারের পাঁচটি পদ শূন্য হওয়ায় প্রতিটি পদের জন্য দু'জনের নাম চূড়ান্ত করা হয়েছে। এখান থেকেই রাষ্ট্রপতি পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করবেন। নতুন নির্বাচন কমিশনই দ্বাদশ সংসদ নির্বাচনের আয়োজন করবে। তবে শুরু থেকেই নতুন ইসি গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়নি বিএনপি।

গত ৬ ফেব্রুয়ারি প্রথম বৈঠকের পর নিবন্ধিত রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সার্চ কমিটির কয়েক দফার বৈঠকে তিন শতাধিক নাম আসে। শেষ পর্যন্ত ১০ জনের নাম চূড়ান্ত করে সার্চ কমিটি। দায়িত্ব নেওয়ার সপ্তদশ দিনে নতুন সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগে প্রস্তাবের জন্য ১০টি নাম চূড়ান্ত করে সার্চ কমিটি। গত দুই বার সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন হলেও, এবার তা হয়েছে আইনের মধ্যদিয়ে।

দায়িত্ব নেয়ার পর নতুন সার্চ কমিটি নামের প্রস্তাব আহ্বান করে, বৈঠকে বসে বিশিষ্টজনদের সঙ্গে। ৩২২টি নাম জমা পড়ার পর ধীরে ধীরে তা কমানো হয়। ১৯শে ফেব্রুয়ারি প্রাথমিকভাবে ২০ জনের তালিকা করে সার্চ কমিটি। সেখান থেকেই ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ