শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

চরমোনাই মাহফিলে যাওয়ার পথে বাস উল্টে চালক নিহত, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালের চরমোনাই মাহফিলে যাওয়ার পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর রেলগেট নামক স্থানে একটি বাস উল্টে চালক নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে রাজবাড়ীর কালুখালি উপজেলার চাঁদপুর রেলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সবার বাড়ি পাবনা সদর উপজেলার বিভিন্ন স্থানে।

নিহত বাসের চালকের নাম নাজমুল (৩৫)। তার বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার সিংড়া গ্রামে। বুধবার রাত ১০টার দিকে পাবনা সদর থেকে বাসটি ছেড়ে বরিশাল চরমোনাই পীরের মাহফিলের উদ্দেশে যাচ্ছিল।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, আমরা ধারণা করছি, বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হন। আহতদের উদ্ধার করে কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একই মাহফিলে যাওয়ার পথে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বরিশালের সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদীতে ট্রলারডুবিতে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী চরমোনাইয়ের ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল। চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ মাহফিল।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন চরমোনাই মাহফিল আয়োজক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটির মজলিসে খাস-এর সদস্য মাওলানা গাজী আতাউর রহমান।

এদিকে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, ইতোমধ্যেই মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ মুসল্লীদের সব ধরনের সেবা যাতে নিশ্চিত হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে৷ মাহফিল প্যান্ডেল সংলগ্ন অস্থায়ী হাসপাতাল আগের তুলনায় আরো উন্নত করা হয়েছে৷

চরমোনাই’র এ মাহফিলকে কেন্দ্র করে সারাদেশ থেকে আগত লাখো ভক্তবৃন্ত ও মুরিদদের জিকিরে মুখরিত হয়ে উঠেছে চরমোনাই ময়দান।

স্থানীয় মুসল্লিদের বরাতে জানা যায়, চরমোনাই ময়দানের সবগুলো মাঠই প্রস্তুত করা হয়েছে আগত মাহফিল উপলক্ষ্যে। প্রত্যেকটি মাঠই কানায় কানায় ভরে যায় মাহফিল শুরুর আগের দিনই।

তিন দিনের মাহফিলের প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব পীর সাহেব রেজাউল করীম ও ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বয়ান করবেন। এছাড়াও এ তিনদিন বিভিন্ন সময়ে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমগণ ও বিদেশি মেহমানগণ গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।

-কেএল 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ