বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

কিছু টাকা দিয়ে জমি বায়না করলে সে টাকার জাকাত আদায় করতে হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমি এক ব্যক্তির কাছ থেকে ১০ লক্ষ টাকা মূল্যের একটি জমি ক্রয় করেছি। নগদ এক লক্ষ টাকা দিয়ে বায়না করেছি।

অবশিষ্ট টাকা ১৫ দিনের মধ্যে পরিশোধ করব বলে চুক্তি করেছি। কিন্তু ৫ দিন পর সে জানিয়েছে যে, জমি বিক্রি করবে না। বায়নার টাকা দুই দিনের মধ্যে ফেরত দিবে।

দুই দিন পর টাকা চাইলে সে বলেছে, টাকা খরচ হয়ে গেছে। দিতে কিছুদিন সময় লাগবে। এরপর থেকে সে শুধু টালবাহানা করছে। এভাবে একবছর হয়ে গেছে কিন্তু টাকা পরিশোধ করেনি।

এখন আমার প্রশ্ন হল, এই এক লক্ষ টাকার যাকাত দিতে হবে কি?

উত্তর: হ্যাঁ, ঐ এক লক্ষ টাকার যাকাত দিতে হবে। তবে টাকাগুলো হস্তগত হওয়ার পর তার যাকাত আদায় করলেই চলবে। হস্তগত হওয়ার পূর্বে যাকাত দেওয়া জরুরি নয়।

-মুসান্নাফ ইবনে আবী শাইবা ৬/৪৮৪, ৪৮৬; ফাতাওয়া খানিয়া ১/২৫২; বাদায়েউস সানায়ে ২/৮৮; আলবাহরুর রায়েক ২/২০৭; ফাতাওয়া হিন্দিয়া ৩/১৫৭; আদ্দুররুল মুখতার ৫/১২০; ফাতহুল কাদীর ২/১২৩। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ