শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আশুলিয়ায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে করে বলে জানা গেছে।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের রূপায়ণ মাঠের ইউনি ওয়াল্ড ফুট ওয়ার লিমিটেড ওই জুতার কারখানায় আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ও লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণের পর কারখানার ভেতর থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলোর মধ্যে একটি নারীর, দুটি পুরুষের। কারখানায় আরও লাশ আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।

গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম। তিনি জানান, ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটিসহ সাভারের ৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ