শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মুন্সিগঞ্জে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ইটবোঝাই ট্রাকের চাপায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে টঙ্গীবাড়ি-বালীগাঁও সড়কে তোলকাই এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলী এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, বালীগাঁও থেকে ইটবোঝাই করে ট্রাকটি টঙ্গীবাড়ির দিকে যাচ্ছিল। পথে টঙ্গীবাড়ি-বালীগাঁও সড়কে তোলকাই এলাকায় ওই ট্রাকটি একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই অটোরিকশাযাত্রী নিহত হন। এসময় আহত হন তিনজন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে বালিগাঁও বাজার এলাকা থেকে সিরাজদিখানের বালুচর যাচ্ছিল একটি ইটবাহী ট্রাক। মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর থেকে একটি অটোরিকশা দুই নারীসহ এক শিশুকে নিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। পথে টঙ্গিবাড়ী উপজেলার তৈালকাই ব্রিজের সামনে ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। তবে তাদের সঙ্গে থাকা দুই বছরের শিশুটি সুস্থ আছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ