শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মাওলানা রফিকুল মাদানীসহ দুজনের বিচার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগগঠন করেছেন আদালত। এর মধ্যে দিয়ে এ মামলার বিচার শুরু হলো।

আজ মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগগঠনের আদেশ দেন।

একই সঙ্গে আদালত আগামী ৩০ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন। মামলার আরেক আসামি হলেন মাহমুদুল ইসলাম মতুর্জা।

রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন শুনানিকালে মাওলানা রফিকুল ইসলামকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জামিনে থাকা মাহমুদুল ইসলাম মতুর্জাও এ সময় উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা রাষ্ট্র, সরকার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অবমাননা ও মানহানিকর বক্তব্য দেন, যার মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়।

গত বছরের ৮ এপ্রিল ধানমন্ডির ১৫ নম্বর মিতালী সড়কের বাসিন্দা সৈয়দ আদনান হোসেন এ মামলাটি করেন। মামলায় ২০২১ সালের শেষের দিকে অভিযোগপত্র দাখিল করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ