শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। ১০ জনের নাম সিলগালা করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সার্চ কমিটির সদস্যরা।

আজ বুধবার সন্ধ্যায় সার্চ কমিটি সূত্র এনটিভি অনলাইনকে জানায়, বৈঠকে দশজনের নাম চূড়ান্ত হয়েছে। আমরা এটি রাষ্ট্রপতির নিকট জমা দিব।

এদিকে বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বৈঠকে বিরতি দিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্চ কমিটির সভাপতিসহ সব সদস্য।

এ সময় প্রধান বিচারপতির পক্ষ থেকে সার্চ কমিটির সবাইকে সুপ্রিম কোর্টের প্রকাশনা সামগ্রী তুলে দেওয়া হয়। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে আবারও বৈঠকে বসে সার্চ কমিটি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনার নিয়োগে ১৩ জনের নামের তালিকা থেকে কমিয়ে সুপারিশের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করতে সার্চ কমিটি বৈঠকে বসে।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

এতে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

গত রোববার নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে ১০ জনের নাম চূড়ান্ত করতে পারেনি অনুসন্ধান (সার্চ) কমিটি। তবে ২০ জনের তালিকা থেকে সংক্ষিপ্ত করে ১৩ জনের নাম সামনে রাখা হয়।

যদিও আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে ১০ জনের নাম সুপারিশ করতে সার্চ কমিটির হাতে এখনও সময় আছে চার দিন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ আইন–২০২২ অনুযায়ী সার্চ কমিটি গঠনের ১৫ দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করতে হবে। সে হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নাম প্রস্তাবে সার্চ কমিটির সময় শেষ হচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

এর আগে ইসি গঠনে পরামর্শ নিতে গত সপ্তাহের শনি, রোব ও মঙ্গলবার মোট তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।

ইসি গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ব্à¦