শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বায়তুস সালাম চট্টগ্রামের পনেরো সালা দস্তারবন্দী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বায়তুস সালাম মাদরাসা চট্টগ্রামের পনেরো সালা দস্তারবন্দী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২০০৬ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটি হাটিহাটি পা পা করে আজ হাজার হাজার উপযুক্ত ছাত্র জাতিকে উপহার দিয়েছে। তাদের অনেকেই আজ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। আজ সোমবার বায়তুস সালাম চট্টগ্রামের পনেরো সালা দস্তারবন্দী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

আজকের পুনর্মিলনী অনুষ্ঠান প্রাক্তন ছাত্রদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। অভিভাবক ও ছাত্রদের উপস্থিতিতে চট্টগ্রামের নাসিরাবাদ কনভেনশন হল লোকে লোকারণ্য ছিলো।

বায়তুস সালাম মাদরাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা ফুরকান সভাপতিত্বে বক্তব্য রাখেব মেখল হামিউস সুন্নাহ মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা জাফর, পটিয়া মাদরাসার প্রধান মুফতি মাওলানা মুফতি শামসুদ্দিন জিয়া, নাজিরহাট বড় মাদরাসার পরিচালক মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমী।

বাবুনগর মাদরাসার শাইখুল হাদিস ড. হারুন নদবী, এম ই এস কলেজের সাবেক অধ্যাপক ও জিরি মাদরাসার মুহাদ্দিস ড. আ ফ ম খালেদ হুসাইন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. শুইয়াব মক্কী ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. নু'মান হাসান সহ ঢাকা ও চট্টগ্রামের আরও অনেকে বক্তা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বায়তুস সালাম মাদরাসা চট্টগ্রাম আজ বাংলাদেশ নয় শুধু, দেশের বাইরে তার ছাত্ররা উচ্চশিক্ষা অর্জনেও সমান দক্ষতা রাখছে। এটির ছাত্রদের মাঝে সুন্নতের অনুসরণ দেখে খুব আনন্দ লাগছে।

এতে আরও উপস্থিত ছিলেন বায়তুস সালাম মাদরাসা চট্টগ্রামের ছদরুল মুদাররিস মাওলানা লোকমান গোলাম কাদের নদবী, শিক্ষাসচিব মাওলানা উসমান সহ আরো অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ