রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার কোরআনের আলো ছড়ানোর আগেই সড়কে নিভল হাফেজ দম্পতি ও শিশুকন্যার প্রাণ নরসিংদীতে দুই মাহফিলে বয়ান করবেন আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী যুদ্ধ কেড়ে নিয়েছে ঘর, বৃষ্টি কেড়ে নিচ্ছে গাজাবাসীর শেষ আশ্রয়টুকুও! ইসলামী যুব আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা বেশি সম্পদ নয়, তৃপ্তি ও কৃতজ্ঞতাই প্রকৃত সফলতা: মসজিদে নববির খতিব সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির সৌদিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ

কেনিয়াকে পবিত্র কোরআনের ৩২,৭০০ কপি উপহার পাঠালো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামযাহ আল মাহদী।। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী, শাহ ফাহদ কমপ্লেক্সের উর্ধ্বতন কর্মকর্তা ডক্টর আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শেখ কেনিয়ায় পবিত্র কোরআনের ৩২,৭০০ কপি উপহার পাঠিয়েছেন।

আল আরাবিয়া জানায়, নাইরোবিতে সৌদি রাষ্ট্রদূত খালিদ বিন আবদুল্লাহ আল-সালমান পবিত্র কোরআনের এই কপি দুটি পবিত্র মসজিদের সেবক এর পক্ষ থেকে কেনিয়ার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

এখন পর্যন্ত সৌদি আরব কেনিয়ায় পাঠানো কোরআনের কপির সংখ্যা ৭৩,০৫০ এ পৌঁছেছে। কোরআনুল কারিম বিতরণ অনুষ্ঠানে কেনিয়ার মুসলিমদের কাউন্সিলের সভাপতি হাসান অলি নাদোসহ অসংখ্য মুবাল্লিগ ও বিশিষ্ট ইসলামি রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন।

সৌদি রাষ্ট্রদূত বলেন, এই উপহারগুলো ইসলাম ও মুসলিম বিশ্বে মুসলমানদের সেবায় রাজ্যের খেদমতের একটি বাস্তব বহিঃপ্রকাশ। এটি সৌদি আরবের ঐতিহ্যকে স্মরণ করে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে কোরআন বিতরণের উপর নজরদারি করে। ইসলামি বিষয়ক ও দাওয়াহ মন্ত্রণালয়ের ভূমিকাও তুলে ধরা হয়। সূত্র: আল আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ