শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

তালিকা সংক্ষিপ্ত করতে সার্চ কমিটির বৈঠক চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে আসা তিন শতাধিক নামের তালিকা সংক্ষিপ্ত করতে বৈঠকে বসছে সার্চ কমিটি।

শনিবার সকাল ১১ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ বৈঠকে সার্চ কমিটির আহ্বানে জমা পড়া তিন শতাধিক নাম থেকে প্রাথমিক বাছাইয়ে অর্ধেকের বেশি নাম অযোগ্য তালিকায় চলে গেছে। যোগ্যদের মধ্যেও দুটি সংক্ষিপ্ত তালিকা হয়েছে।

এর মধ্যে জাতীয় পর্যায়ে পরিচিত ও তুলনামূলক গ্রহণযোগ্যদের প্রথম তালিকায় রাখা হয়েছে। এদের সংখ্যা ৬০ জনের বেশি নয়। অন্যদিকে অপেক্ষাকৃত পরিচিতি কম যোগ্য ব্যক্তিদের রাখা হয়েছে দ্বিতীয় তালিকায়। আজকের বৈঠকে প্রথম তালিকা থেকে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি হতে পারে।

সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত আছেন সার্চ কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। কমিটিকে সাচিবিক সহায়তা দিতে আছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করতে আজ সপ্তমবারের মতো বৈঠক বসেছেন তারা।

এর আগে অনুষ্ঠিত সার্চ কমিটির ছয়টি বৈঠকের চারটি ছিল বিশিষ্টজনদের সঙ্গে। প্রথম ও ষষ্ঠ বৈঠকে কমিটির সদস্যরা নিজেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ