শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘জনগণকে মাদকাসক্ত বানানোর চিন্তা থেকে ফিরে না আসলে কঠোর কর্মসূচি দেয়া হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ২১ বছর বয়সীদের মদ খাওয়ার লাইসেন্স দেয়ার সরকারি ফায়তারার গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জনগণকে মাদকাসক্ত বানানোর চিন্তা থেকে ফিরে না আসলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

আজ শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজিলসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইসলাম মদকে হারাম করেছে। সরকার হালালের চেষ্টা করলে সরকারের জন্য তা সুখকর হবে না। ৯২ ভাগ মুসলমানের দেশে হারাম মদকে হালাল করার চক্রান্ত করলে জনগণ রাস্তায় নেমে প্রতিরোধ করতে বাধ্য হবে।

মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, উপদেষ্টা প্রফেসর ডা. আক্কাস আলী সরকার, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, আহমদ আবদুল কাইয়ূম।

মু. বরকত উল্লাহ লতিফ, জিএম রুহুল আমিন, শায়খ ফজলুল করীম মারূফ, মুফতি হেমায়েতুল্লাহ, মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা নেছার উদ্দিন, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, এডভোকেট লুৎফুর রহমান শেখ, এডভোকেট শওকত আলী হাওলাদার, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা এবিএম জাকারিয়া প্রমুখ।

সভায় আগামী ১-৩১ মার্চ দেশব্যাপী দাওয়াত ও সদস্য সংগ্রহ মাস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময়ে সারাদেশে সংগঠনের কেন্দ্রীয়, জেলা, মহানগর, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সকল পর্যায়ে দায়িত্বশীলগণ দাওয়াতী কাজে অংশ নেবেন এবং নতুন সদস্য সংগ্রহ করবেন। প্রচলিত শাসন ব্যবস্থার অসারতা তুলে ধরে এবং ইসলামী অনুশাসনের প্রয়োজনীয়তা তুলে ধরে জনগণের মাঝে ইসলামের সঠিক দাওয়াত তুলে ধরার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ