শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দামেস্কের ঐতিহাসিক মসজিদে ১৫ বছর পর জুমার নামাজ আদায় সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের

অজান্তেই আপনার ওয়াই-ফাই সংযোগ অন্য কেউ কি ব্যবহার করছে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হয়েছে প্রযুক্তি। বর্তমান পকেটে পকেটে স্মার্টফোন-ইন্টারনেট প্যাক। প্রায় ২৪ ঘণ্টা ইন্টারনেট ব্যবহার করেন অধিকাংশই।

বহু মানুষের বাড়িতে রয়েছে ওয়াই-ফাই। ওয়ার্ক ফ্রম হোমে কয়েকগুণ বেড়েছে এর ব্যবহার। তবে অনেক সময় পাসওয়ার্ড দেওয়া সত্ত্বেও বিভিন্ন উপায়ে আপনার নিজস্ব ওয়াই-ফাই ব্যবহার করতে পারেন যে কেউ? কিন্তু কীভাবে বুঝবেন অন্য কেউ আপনার কানেকশন অন্য কেউ ব্যবহার করছেন কি না?

১। আপনার ইন্টারনেট স্বাভাবিকের থেকে স্পিড কম দিচ্ছে? কয়েকদিন ধরে একই অবস্থা? কিন্তু এমনটা হওয়ার কোনও কারণ নেই। অর্থাৎ সার্ভারে কোনও সমস্যা নেই। তাহলে এমনটা হতেই পারে যে, কেউ আপনার অজান্তে ব্যবহার করছে ওয়াই-ফাই।

২। যে সকল ডিভাইসগুলি প্রাইভেট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে, সেগুলিতে একটি ইউনিক আইপি ও ম্যাক অ্যাড্রেস থাকে। মালিকের দেওয়া থাকে সেই নাম। রাউটারের মাধ্যমে কানেক্টেড ডিভাইসের নামও দেখা যায় তাতে। সেখানে যদি এমন কোনও নাম দেখেন, যা আপনার একদমই পরিচিত নয়, তাহলে বুঝে যাবেন লুকিয়ে কেউ ব্যবহার করছে ওয়াই-ফাই। তবে নাম না থাকলে কানেক্টেড ডিভাইসের সংখ্যার দ্বারাও বুঝতে পারবেন বিষয়টি।

কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার ওয়াই-ফাই?

১. সহজ এবং ছোট নয়, পাসওয়ার্ড তৈরির সময় চেষ্টা করুন যাতে তা বড় ও কঠিন হয়। যাতে সহজেই কেউ আন্দাজ করতে না পারে। নিজের নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ ব্যবহার না করাই ভাল।

২. কোম্পানির তরফ থেকে রাউটার সেট করে যাওয়ার পর পালটে ফেলুন লগইন তথ্য।

৩. লুকিয়ে রাখতে পারেন রাউটারের এসএসআইডি। ফলে কেউ ওয়াইফাই সার্চ করলে নিকটবর্তী অন্যগুলির অপশন পেলেও আপনারটা পাবে না।

৪. এছাড়া রয়েছে বেশ কিছু সফটওয়ার। যার মাধ্যমে অপরিচিত ডিভাইস লগ ইন করলেই টের পাবেন আপনি। তাহলে আর অপেক্ষা কেন, দ্রুতই দেখে নিন লুকিয়ে কেউ আপনার ওয়াইফাই ব্যবহার করছে কি না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ