শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

সৌদি আরবে নারী ট্রেনচালকের ৩০ পদে ২৮ হাজার আবেদন জমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে নারী ট্রেনচালকের ৩০টি পদের জন্য আবেদন করেছেন ২৮ হাজার চাকরিপ্রার্থী। দেশটি নারীর জন্য কাজের আরও সুযোগ অবারিত করার সঙ্গে সঙ্গে চাকরির চাহিদাও ব্যাপক বাড়ছে। সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

স্প্যানিশ রেলওয়ে অপারেটর রেনফে গতকাল বুধবার জানিয়েছে—শিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজি ভাষায় দক্ষতার অনলাইন ভিত্তিক মূল্যায়নে আবেদনকারীর সংখ্যা প্রায় অর্ধেকে কমিয়ে আনা হয়েছে। এবং মার্চের মাঝামাঝি নাগাদ বাকি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সংস্থাটি জানিয়েছে।

রেনফে জানিয়েছে, নিয়োগ দেওয়ার পর ৩০ জন নারীকে বেতনসহ এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর তাঁরা মক্কা-মদিনা রুটে বুলেট ট্রেন চলাবেন।

রেলওয়ে অপারেটরটি আরও জানিয়েছে, তারা স্থানীয় ব্যবসায় নারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে আগ্রহী। কয়েকদিন আগে ৮০ পুরুষ ট্রেন চালক নিয়োগ দিয়েছে। বর্তমানে সৌদি আরবে রেনফের ট্রেন চালানোর জন্য ৮০ জন পুরুষ-চালক কর্মরত রয়েছেন। এবং দায়িত্ব গ্রহণের অপেক্ষায় রয়েছেন আরও ৫০ জন।

সৌদি আরবে কিছুদিন আগপর্যন্ত নারীদের চাকরির সুযোগ কেবল শিক্ষকতা ও চিকিৎসকের মতো কয়েকটি পেশায় সীমাবদ্ধ ছিল। কঠোর বিধিনিষেধের কারণে খুব বেশি পেশায় নারীরা কাজ করার অনুমতি পেতেন না। ২০১৮ সালের আগে সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কয়েক বছর ধরে তাঁর দেশের রক্ষণশীল নীতি শিথিল করা এবং অর্থনীতিতে বৈচিত্র্য আনার পথে হাঁটছেন।

এরই পরিপ্রক্ষিতে গত পাঁচ বছরে চাকরিতে নারীর অংশগ্রহণ প্রায় দ্বিগুণ বেড়ে ৩৩ শতাংশ হয়েছে। সৌদি নারীরা এখন আগেকার পুরুষ ও অভিবাসীদের জন্য সীমাবদ্ধ থাকা চাকরিও করছেন।

অবশ্য সৌদি আরবে এখনও কর্মজীবী পুরুষের তুলনায় কর্মজীবী নারীর সংখ্যা অর্ধেকের কাছাকাছি। গত বছরের তৃতীয় ত্রৈমাসিকে সৌদি আরবে কর্মজীবী নারীর সংখ্যা ছিল ৩৪ দশমিক ১ শতাংশ। তবে, বেকার পুরুষের তুলনায় সৌদি আরবে বেকার নারীর সংখ্যা তিনগুণের বেশি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ