মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

বাতিল হচ্ছে না ঢাবি ভর্তি পরীক্ষার 'ঘ' ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাতিল হচ্ছে না।

নানা আলোচনা-সমালোচনার পর আপাতত এটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডিনস কমিটির এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৩ ও ১৪ই ফেব্রুয়ারি ডিনস সাব কমিটিতে শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের সুবিধার্থে ‘ঘ’ ইউনিট রাখার পক্ষে মত দেয়া হয়। আজকের ডিনস কমিটির সভায় এ বছরের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের আলাদা কোনো রূপরেখা না থাকার কারণে এ বছর ‘ঘ’ ইউনিট বহাল রাখার জন্য উপাচার্য মত দেন।

ডিনস সাব কমিটির সুপারিশ ডিনস কমিটিতে আলোচনা-পর্যালোচনা হয়েছে। সভায় আইন অনুষদের ডিনের নোট অব ডিসেন্ট গ্রহণ করা হয়েছে। এই বছর ‘ঘ’ ইউনিট থাকবে। আগামীতে যে প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন করা যায়, সেভাবে পরিবর্তন করা হবে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় জানানো হয় শিক্ষাবর্ষ থেকে বিভাগ পরিবর্তন ইউনিট হিসাবে পরিচিত ঘ ইউনিট থাকছেনা। কলা অনুষদভুক্ত খ ইউনিটের সাথে সমন্বয় করে বিভাগ পরিবর্তন ইউনিটের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ