শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

রাজধানীর আফতাবনগর মাদরাসার ‘খতমে বুখারি’ অনুষ্ঠান শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসার খতমে বুখারি, পুরস্কার বিতরণ ও চলতি শিক্ষাবর্ষের সমাপনী অনুষ্ঠান ১৮ ফেব্রুয়ারি আগামী শুক্রবার ।

প্লট-২২, রােড-৯, ব্লক-এম, সেক্টর-২, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকার ক্যাম্পাসে বিকেল ৩টায়  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বুখারী শরীফের শেষ দরস প্রদান করবেন আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস জানেশীনে ফিদায়ে মিল্লাত আওলাদে রাসুল সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী দামাত বারাকাতুহুম এর বিশিষ্ট খলিফা মুফতি মােহাম্মদ আলী। এছাড়া তাশরিফ আনবেন ও বয়ান করবেন দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও সুধীবৃন্দ।

বুযুর্গানেদ্বীনের অভিজ্ঞতা, ‘সহীহ বুখারী শরীফ খতমের পর দোয়া কবুল হয়’। তাই উক্ত মাহফিলে আপনি স্ববান্ধব আমন্ত্রিত। আপনার উপস্থিতি, সহযােগিতা ও আন্তরিক দোয়া আমাদের একান্ত কাম্য।

অনুষ্ঠান সূচী- অধিবেশন শুরু: বিকাল ৩ টা। উদ্বোধনী ভাষণ ও আলােচনা। আসরের নামাজ : ৪:৪৫ টা। আলােচনা। মাগরিবের নামাজ। পুরস্কার প্রদান। খতমে বুখারী ও দু'আ। এশার নামাজ।

যাতায়াত- ঢাকার যে কোন জায়গা থেকে রামপুরা ব্রীজ অথবা মেরাদিয়া বাজার নেমে, রিক্সা যােগে আফতাবনগর মাদরাসা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ