শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

যে বিপজ্জনক অ্যাপগুলো কখনোই ডাউনলোড করবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গুগল প্লে-স্টোরে খুঁজে পাওয়া গেলো ১০টিরও বেশি ভুয়া অ্যাপ। এসব অ্যাপে পাওয়া গেছে বিপজ্জনক ম্যালওয়্যার। একবার কোনো ডিভাইসে ডাউনলোড হয়ে গেলেই এই অ্যাপগুলো থার্ড পার্টি সোর্সের মাধ্যমে বিপজ্জনক কনটেন্ট স্মার্টফোনে ইনপুট করে দেয়।

থ্রেট ফ্যাবরিক সংস্থার রিপোর্ট অনুসারে এই ভয়াবহ ম্যালওয়্যার ইউজারদের অজান্তেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস চুরি করে নিতে পারে। এরা ইউজারদের টু-স্টেপ অথেনটিকেশনের কোডও চুরি করে নেয়। সেইসঙ্গে ব্যবহারকারীর ফোনে কি টাইপ করা হচ্ছে তার স্ক্রিনশটও নিতে পারে এই ম্যালওয়্যারগুলো।

বিশেষজ্ঞরা বলছেন যে, প্লে-স্টোরে ভালো রেটিং থাকার ফলেই একাধিক ইউজার নানা কাজে এই অ্যাপগুলোকে ব্যবহার করে থাকে। একবার কোনো ডিভাইসে ডাউনলোড হয়ে গেলেই এই অ্যাপগুলো থার্ড পার্টি সোর্সের মাধ্যমে বিপজ্জনক কনটেন্ট স্মার্টফোনে ইনপুট করে দেয়।

গুগলের পক্ষ থেকে এই ধরণের বিপজ্জনক অ্যাপকে বারবার ব্যান করা হলেও, নানারকম রূপ নিয়ে নতুন অ্যাপের আড়ালে এরা ফিরে আসছে। ক্ষতি করছে ইউজারদের।

গুগল প্লে-স্টোরের কোন কোন জনপ্রিয় অ্যাপে ভয়ানক ম্যালওয়্যারের সন্ধান মিলেছে-

• QR Scanner

• QR Scanner 2021

• PDF Document Scanner

• Two Factor Authenticator

• Protection Guard

• QR Creator Scanner

• Master Scanner Live

• Crypto Tracker

• Gym and Fitness Trainer

• PDF Document Scanner Free

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ