বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল জাতীয়তাবাদী যুবদল

একসঙ্গে একাধিক মুরগি জবাই করলে সবগুলোর শুরুতেই কি ‘বিসমিল্লাহ’ বলতে হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার বাড্ডা থেকে নাদীম হাইদার নামে একজন জানতে চেয়েছেন, আমাদের বাড়ীতে একটি অনুষ্ঠান থাকায় এক দোকানে ৪০ কেজি মুরগির অর্ডার দেই। দোকানদারকে মুরগিগুলো যবাই করে দিতে বলি।

সে মুরগিগুলো যবাই করতে শুরু করলে প্রথম কয়েকটি জবাই করার সময় ‘বিসমিল্লাহ’ বলে। পরে বিসমিল্লাহ বলা ছেড়ে দেয়। তাকে আমি বললাম, আপনি ‘বিসমিল্লাহ’ বলছেন না কেন? সে বলল, একসাথে অনেকগুলো জবাই করলে প্রথমবার ‘বিসমিল্লাহ’ বললেই হয়। পরে আর ‘বিসমিল্লাহ’ না বললেও চলে।

মুহতারামের কাছে জানার বিষয় হল, ওই ব্যক্তির কথা কি ঠিক? একসাথে অনেকগুলো মুরগি জবাই করার সময় প্রত্যেকটির ক্ষেত্রে ‘বিসমিল্লাহ’ বলা কি জরুরি? জানালে উপকৃত হব।

উত্তর-
ওই ব্যক্তির কথা ঠিক নয়। একাধিক মুরগি বা পশু জবাই করলেও প্রত্যেকটির জন্য পৃথক পৃথক ‘বিসমিল্লাহ’ বলা জরুরি। অন্যথায় যে পশুর জবাইয়ের পূর্বে ‘বিসমিল্লাহ’ বলা হবে না, সেই পশুর জবাই সহীহ হবে না এবং তা খাওয়া হালাল হবে না।

উল্লেখ্য, হালাল-হারামের মত স্পর্শকাতর বিষয়ে নিজের ধারণা অনুযায়ী কাজ করা অন্যায়। এসব ক্ষেত্রে কোনো নির্ভরযোগ্য আলেম থেকে মাসআলা জেনে নেওয়া আবশ্যক। বিশেষ করে বিভিন্ন পেশার সাথে জড়িত ব্যক্তিদের তৎসংক্রান্ত মাসায়েল জেনে নেওয়া খুবই জরুরি।

-কিতাবুল আছল ৫/৩৯৮; আলমুহীতুল বুরহানী ৮/৪৫২; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৩/৭২; তাবয়ীনুল হাকায়েক ৬/৪৫৩; রদ্দুল মুহতার ৬/৩০২ সূত্র- মাসিক আল কাউসার।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ