শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের স্বার্থ বিসর্জন দিয়ে সম্পর্ক গড়বে না তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের স্বার্থ বিসর্জন দিয়ে ইসরায়েলের সঙ্গে তুরস্ক কূটনৈতিক সম্পর্ক গড়বে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

স্থানীয় সময় বৃহস্পতিবার গণমাধ্যম টিআরটি হাবারের সঙ্গে এমনটি জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

তিনি জানান, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও ফিলিস্তিনিদের অধিকার বিষয়ে নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন হবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নতুন করে তিনি আলোচনা শুরু করেছেন। যিনি ইসরায়েল-ফিলিস্তিন আলাদা রাষ্ট্র গঠনে বিশ্বাসী বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ইসরায়েল বিষয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। দুই রাষ্ট্র নীতিতে দুই দেশের সঙ্গে সম্পর্ক আছে এমন দেশ হিসেবে আমরা পূর্বে যা করেছি তাই করব। সূত্র: ডেইলি সাবাহ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ