শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

রাজারবাগের পীরের বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আলোচিত-সমালোচিত রাজারবাগের পীর দিল্লুর রহমানের বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে দুদক।

জানা যায়, রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমানের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করে কমিশনে প্রতিবেদন দাখিল করতে গত বছরের ১১ নভেম্বর তিন সদস্যের একটি টিম গঠন করে দুদক। টিমের প্রধান হিসেবে আছেন সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। সদস্য হিসেবে আছেন সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম ও মো. আলতাফ হোসেন।

দুদকের তথ্য মতে, পীর দিল্লুরের সাইয়্যেদুল কাশিম এগ্রিকালচার লিমিটেড নামে একটি কোম্পানি রয়েছে। এ কোম্পানির অধীন পুরনো মডেলের ৫৬টি গাড়ি রয়েছে। এসব গাড়িতে মধুসহ বিভিন্ন কৃষিপণ্য বিক্রি করা হয়। রাজারবাগ দরবারের বিশাল এলাকা নিয়ে গড়ে তোলা ভবনটি তার পৈত্রিক মালিকানা। অন্যান্য বাড়িও বিভিন্ন ব্যক্তি তাকে দলিল করে দান করেন।

প্রসঙ্গত, পীর সিন্ডিকেটের মিথ্যা মামলা থেকে রেহাই পেতে গত ৭ জুন হাইকোর্টে রিট আবেদন করেন রাজধানীর শান্তিবাগের বাসিন্দা একরামুল আহসান কাঞ্চন। তার বিরুদ্ধে পীর সিন্ডিকেটের করা ৪৯টি মিথ্যা মামলার বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে।

সিআইডির তদন্তে বেরিয়ে আসে গুরুত্বপূর্ণ তথ্য। পীর সিন্ডিকেটের বিষয়ে সিআইডির দেওয়া তথ্য দেখে রীতিমতো বিস্মিত হন হাইকোর্ট। এরপর আরও ৮ ভুক্তভোগী বাদী হয়ে হাইকোর্টে রিট করেন। সবার প্রায় একই অভিযোগ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ