শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গোশতের নামে যাদের হত্যা করা হচ্ছে তাদের নিরাপত্তা দিন: ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের মজলিশ-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেছেন, গোশতের নামে যাদের হত্যা করা হচ্ছে তাদের নিরাপত্তা দিন।

সম্প্রতি আসাদ উদ্দিন ওয়াইসির গাড়িবহরে দুর্বৃত্তদের গুলিবর্ষণ প্রসঙ্গে আজ (সোমবার) সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ‘মিম’ প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি এমপি ওই মন্তব্য করেন।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওয়াইসিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা বলা হলেও ওয়াইসি এ ধরণের নিরাপত্তা প্রত্যাখ্যান করেছেন। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেন, ভবিষ্যতে ওয়াইসির জীবনের ঝুঁকি থাকতে পারে, সেজন্য আমাদের আবেদন তিনি যেন জেড প্লাস নিরাপত্তা নেন।

ওয়াইসি আজ উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করেন। ওয়াইসি বলেন, মানুষ আমার সঙ্গে বন্দুক নিয়ে হাঁটুক এটা আমি পছন্দ করি না। গোশতের নামে যারা খুন হয় তাদের নিরাপত্তা দিন।

আমি এ-ক্যাটাগরির অন্তর্ভুক্ত। কেউ যদি ভেবে থাকেন গুলি ছুড়লে আসাদ উদ্দিন ওয়াইসির সাহস ভেঙে যাবে, তাহলে তিনি ওয়াইসিকে চেনেন না। উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হাসানপুরায় একটি নির্বাচনী সমাবেশে ওয়াইসি বলেন, ‘ওয়াইসির জীবনের মূল্য পহেলু খানের চেয়ে বেশি নয়, রাকবরের চেয়ে বেশি নয়, আখলাকের চেয়ে বেশি নয়।

আপনরা যদি নিরাপদ থাকেন তাহলে ওয়াইসি নিরাপদ থাকবেন। আমাকে নিরাপত্তা দেবেন না, কোন লাভ নেই। গোশতের নামে যাদের হত্যা করা হয় তাদের সুরক্ষা দিন।’

আসাদউদ্দিন ওয়াইসি আরও বলেন, আজ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে আমার জেড ক্যাটাগরির নিরাপত্তা নেওয়া উচিত। কিন্তু আমার জীবনের মূল্য ওই ২২ জনের বেশি নয় যারা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রতিবাদের সময় মারা গেছে। আমার চারপাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকা লোকজনকে আমি পছন্দ করি না। আমি স্বাধীন এবং স্বাধীন থাকতে চাই।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে টার্গেট তিনি বলেন, বাবা বলেছিলেন ৭০ লাখ চাকরি দেবেন কিন্তু চাকরি কোথায়? বর্তমানে উত্তর প্রদেশে ৫০ শতাংশেরও বেশি মানুষ বেকার বলেও মন্তব্য করেন মিম প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি এমপি। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ