বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রতিবন্ধীদের জন্য মসজিদে নববীতে কুরআন হিফজের বিশেষ ব্যবস্থা ‘জীবনের সর্বাবস্থায় রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করতে হবে’ উত্তরায় খেলাফত মজলিসের ‘সীরাতে মুস্তফা (সা.)’ আলোচনা সভা নবীজির স্মৃতিবিজড়িত ১২ রবিউল আউয়াল আজ, পালিত হচ্ছে নানা আয়োজনে ইসলামে কোনটি জরুরি তা নির্ধারণ করা বিচারকদের কাজ নয়: ওয়াইসি নবীজির সিরাত মানবতার জন্য পূর্ণাঙ্গ আদর্শ: মাওলানা ফজলুর রহমান আল্লাহর পরিকল্পনাই শেষ পর্যন্ত সফল হবে: এরদোয়ান তরুণ আলেমদের বিশেষ মিটআপে শায়খ ইলিয়াস গুম্মান তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি

সুরা ফাতিহা পড়ে আক্রমণের শিকার অভিনেতা শাহরুখ খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কণ্ঠশিল্পি লতা মঙ্গেশকরের শেষকৃত্যে সূরা ফাতিহা পড়ে ট্রল, বিদ্রুপ আক্রমণের শিকার হয়েছেন ভারতের অভিনেতা শাহরুখ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে বলিউড তারকার মোনাজাত এবং মাস্ক খুলে ফু দেয়ার দৃশ্য। এ নিয়ে চটেছেন কট্টর হিন্দুত্ববাদীরা।

কট্টরপন্থিদের হিন্দুদের অভিযোগ, শাহরুখ প্রার্থনার অজুহাতে থুথু ছড়িয়ে দিয়েছেন বাতাসে। যা করোনাকালে রীতিমতো অপরাধ। সনাতন ধর্মাবলম্বীর শেষকৃত্যে মুসলিম তারকার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

অবশ্য ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের প্রকৃত রূপ প্রকাশ পেয়েছে শাহরুখের মোনাজাতে, এমন প্রশংসাও ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসময় শাহরুখের সাথে ছিলেন ম্যানেজার পূজা দাদলানি।

সংগীতশিল্পী প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিতাভ বচ্চনরা লতার বাড়িতে পৌঁছেছেন। এর আগে লতারে বাড়িতে যাওয়ার খবর টুইট করে নিজেই জানিয়েছেন মোদি। খবর: হিন্দুস্তান টাইমস

ভারতের পাঁচ রাজ্যে ভোটের প্রচার বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির তরফে বাতিল করা হয়েছে একাধিক রাজ্যের ইশতেহার প্রকাশ, প্রচার কর্মসূচি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ