মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’

বিদগ্ধ উসূলবিদ ও ফকীহ আল্লামা ডক্টর ইয়াকুব আল-বাহোছাইনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য, বিদগ্ধ উসূলবিদ ও ফকীহ আল্লামা ডক্টর ইয়াকুব আল-বাহোছাইন গত রাতে সৌদির রাজধানী রিয়াদে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।

শাইখ ইয়াকুব আল-বাহোছাইন ১৯২৮ সালের দিকে ইরাকে জন্ম গ্রহণ করেন। ১৯৭২ সালে আল আজহার থেকে ডক্টোরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ইরাকের বসরা বিশ্ববিদ্যালয় এবং রিয়াদের আল-ইমাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন।

১৪২৪ হিজরি/২০০৫ ইসায়ি সনে কাওয়াদের ফিকহিয়্যা (ফিকহী নীতিমালা) -এর উপর গবেষণা ক্ষেত্রে অনবদ্য অবদান রাখার জন্য কিং ফয়সাল ফাউন্ডেশন তাঁকে এবং শাইখ ডক্টর আলী আহমদ নদভীকে যৌথভাবে কিং ফয়সাল এওয়ার্ড প্রদান করা হয়।

ইসূলুল ফিকহ ও কাওয়াদ ফিকহিয়্যা বিষয়ক শাইখের গ্রন্থাবলি বর্তমান সময়ের যে কোনো গবেষক বা তালিবে ইলমের জন্য অমূল্য রত্ন।
আল্লাহ তায়ালা শায়খের সকল প্রচেষ্টা কবুল করুন। ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের সুউচ্চ মকাম দান করুন। আমীন। সূত্র: হারামাইন শরিফাইন পেজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ