বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল জাতীয়তাবাদী যুবদল

‘পৃথিবী ষাড়ের শিং এর উপর’ এটি কি নবী সা. এর হাদিস?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একজন জানতে চেয়েছেন, শুনেছি হাদিসে নাকি আছে পৃথিবী একটি ষাড়ের শিং এর উপর।  পৃথিবী কি সত্যিই ষাড়ের শিং এর উপর? এ বিষয়ে জানালে কৃতার্থ হবো।

উত্তর-

এ সংক্রান্ত বর্ণনাটি হল,

إن الأرض على صخرة، والصخرة على قرن ثور، فإذا حرك الثور قرنه تحركت الصخرة، تتحركت الأرض، وهى الزلزلة

অর্থাৎ পৃথিবী একটি পাথরের উপর। পাথরটি একটি ষাড়ের শিং এর উপর। যখন বলদ শিং হেলায় তখন পাথর নড়ে উঠে, সাথে সাথে পৃথিবীও প্রকম্পিত হয়। আর এটিই ভূমিকম্প।

এটাকে অনেকে হাদীস মনে করে থাকে। বাস্তবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস নয়। হাদীসে নববীর সাথে এর কোন ন্যুনতম সম্পর্ক নেই।

ইবনুল কায়্যিম রহঃ এবং ইমাম আবূ হাইয়্যান রহঃ প্রমূখ হাদীস বিশারদগণ একে অবাস্তব ও জাল বলেছেন। [আলমানারুল মুনীফ-৭৮, আলইসরাঈলিয়্যাত ওয়ালমাওযূআত-৩০৫]। সূত্র আহলে হক মিডিয়া।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ