শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

রাতে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এক গৃহবধূ (২০) গণধর্ষণের শিকার হয়েছেন। শনিবার রাতে নরসিংদীর ঘোড়াশাল রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করেছে।

এ ঘটনায় রাজিব হোসেন (২৭) ও রিফাত হোসেন জাফর (২৪) নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজিব ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে ও রিফাত চামড়াব গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

গ্রেফতারের পর তাদের ভৈরব রেলওয়ে থানা পুলিশের কাছে রোববার সকালে হস্তান্তর করে ঘোড়াশাল রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, শনিবার রাতে ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে আসেন ওই গৃহবধূ। এ সময় রেলপথ দিয়ে স্বামীকে নিয়ে হাঁটার সময় রাজিব ও রিফাতসহ তিন বখাটে ওই দম্পত্তিকে আটক করে পরিচয় জানতে চায়। একপর্যায়ে রেলস্টেশনের পাশে একটি নির্জন স্থানে নিয়ে স্বামীকে মারধর করে আটক করে রাখে গ্রেফতারকৃতরা। এরপর তার স্ত্রীকে গণধর্ষণ করে তারা। ঘটনার পর ভিকটিমের স্বামী ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানালে রেলওয়ে পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে। এ সময় অন্য তিন বখাটে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ভুক্তভোগী গৃহবধূ নরসিংদীর পলাশে একটি কারখানায় চাকরি করেন। তার স্বামী থাকেন চট্টগ্রামে। ঘটনার দিন শনিবার রাতে ঘোড়াশাল রেলস্টেশনে তারা ঘুরতে এসেছিলেন।

ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, ধর্ষণের শিকার গৃহবধূ মামলা করেছেন। রোববার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ