শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

মারা গেছেন মিসরের প্রবীণ হাদিস গবেষক ড. আবদুল মজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের প্রশিদ্ধ হাদিস গবেষক কায়রো বিশ্ববিদ্যালয়ের দারুল উলুম কলেজের অধ্যাপক শায়খ ড. আবদুল মজিদ মাহমুদ আল শাফেয়ি ইন্তেকাল করেছেন।

গত ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯৩ বছর।

শায়খ আবদুল মজিদ ১৯৩১ সালের ১২ ডিসেম্বর কায়রো নগরে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে কায়রো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৭ সালে ‘আবু জাফর আত তাহাবি এবং হাদিস শাস্ত্রে তার কৃতিত্ব’ বিষয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৬৮ সালে ‘হিজরি তৃতীয় শতাব্দিতে মুহাদ্দিসদের ফিকহের দৃষ্টিভঙ্গি’ বিষয়ে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

১৯৭১ সালে মিসরের প্রেসিডেন্ট জামাল আবদুন নাসেরের মৃত্যুর পর শায়খ আবদুল মজিদ সৌদি আরবে পাড়ি জমান। রিয়াদের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় পরবর্তীতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগে অধ্যাপনা করেন। এছাড়াও কাতার ইউনিভার্সিটিসহ ওমান, জর্দানের ও রিয়াদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ