শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

অসমে মাদরাসা বন্ধের সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন ভারতের মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের বিজেপিশাসিত অসমে সরকারি মাদ্রাসা বন্ধে রাজ্য সরকারের সিদ্ধান্তকে গুয়াহাটি হাইকোর্ট বহাল রাখায় মুসলিমরা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন।

গত শুক্রবার মুখ্য বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি সৌমিত্র শইকিয়ার সমন্বিত বেঞ্চ এ সংক্রান্ত রায় দিয়েছে।

এ প্রসঙ্গে আজ (রোববার) নাদওয়াতুত তামীর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র এবং অসমের সাবেক বিধায়ক আতাউর রহমান মাজারভুঁইয়া রেডিও তেহরানকে বলেন, ‘আমাদের যে কমিটি আছে তাতে হাইকোর্টের সিনিয়র আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীও আছেন। আগামী ১২ তারিখ আমরা মিটিং ডেকেছি, সেখানে বসে আলোচনার ভিত্তিতে আইনি দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবো ইনশাআল্লাহ্‌। প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি।’

রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে যারা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তাদের অন্যতম আইনজীবী এআর ভুঁইয়া বলেছেন, আবেদন জানানোর অধিকার সকলের রয়েছে।

তিনি বলেন, হাইকোর্টের রায়কে তারা সম্মান করেন। হাইকোর্ট বলেছে, যেহেতু মাদ্রাসাগুলো প্রাদেশিকৃত সেজন্য এসব প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা চলতে পারে না। তিনি বলেন, সরকার প্রণীত আইনকে চ্যালেঞ্জ করা আবেদনকারীদের পাশাপাশি বিভিন্ন সংখ্যালঘু সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভেবে দেখছেন। ‘আবেদন জানানোর অধিকার যেহেতু আমাদের আছে সেজন্য সর্বোচ্চ আদালতে যাওয়ার চেষ্টা নিশ্চয়ই করব।’

অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দেবজিৎ শইকিয়া বলেছেন, মাদ্রাসা বন্ধের আইনকে বৈধ বলে সিলমোহর দিয়েছে হাইকোর্ট। ওই আইন রূপায়ণের পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিজ্ঞপ্তি জারি করে সরকারি মাদ্রাসাগুলোকে সাধারণ স্কুলে রূপান্তরিত করা হয়েছিল। এসব সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে হাইকোর্ট।

অসমের বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় নিশ্চিতভাবে ‘ঐতিহাসিক’। তিনি বলেন, সরকারি মাদ্রাসাগুলো সাধারণ স্কুলে রূপান্তরিত করার সিদ্ধান্ত ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে। এতে মনে দুঃখ পয়ে কয়েকজন লোক রিপিলিং অ্যাক্ট ২০২০কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছিলেন। কিন্তু সরকারের সিদ্ধান্তে কোনও ভুল নেই বলেই রায় দিয়েছে আদালত। স্বভাবতই এই রায় ঐতিহাসিক। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ