মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’

হাসপাতালের পরিচালক পদে নারী কর্মকর্তাকে নিয়োগ দিলো তালেবান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি কাবুলের একটি হাসপাতালের পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত এক নারী কর্মকর্তা বলেছেন, তালিবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারে নারীর অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

সম্প্রতি কাবুলের বিশেষায়িত ‘মালালি’ হাসপাতালের পরিচালক পদে নিয়োগ পান বিশেষজ্ঞ চিকিৎসক মালালি রহিম ফয়েজি। তিনি তালিবানের পক্ষ থেকে নিয়োগ পাওয়া প্রথম কোনো নারী কর্মকর্তা। প্রসূতি বিষয়ক হাসপাতালটির দায়িত্ব বুঝে পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, তালিবান ধীরে ধীরে সরকারের উচ্চ পর্যায়ে নারী কর্মকর্তা নিয়োগ দিতে শুরু করেছে।

কীভাবে নিয়োগ পেলেন- এমন প্রশ্নের উত্তরে ফয়েজি বলেন, পত্রিকায় বিজ্ঞাপন দেখে তিনি হাসপাতালটির পরিচালক পদে যোগ দেয়ার জন্য দরখাস্ত করেন এবং এরপর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর কয়েকদিন পর তাকে জানানো হয় যে, তিনি হাসপাতালের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন।

তালিবান সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য বিশ্ব সমাজ যেসব শর্ত দিয়েছে সেগুলোর মধ্যে নারী শিক্ষার ব্যবস্থা ও সরকার পরিচালনায় নারীর অংশগ্রহণ অন্যতম।

মালালি হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ফয়েজি এ সম্পর্কে বলেন, এখন ধীরে ধীরে সরকারের বিভিন্ন পর্যায়ে নারী কর্মকর্তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে তালিবান সরকার। শুধু চিকিৎসা সেবা দেয়ার কাজে নারীদের প্রস্তুত করার জন্য হলেও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারী শিক্ষার সুযোগ অবারিত করা উচিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ