শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘শিক্ষার মৌলিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করার এখতিয়ার সরকার রাখে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিশে শুরা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষা নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার। এই অধিকার কুক্ষিগত বা তা থেকে বঞ্চিত করার এখতিয়ার সরকারের নেই।

তিনি অভিযোগ করেন, করোনা পরিস্থিতিকে বর্তমান ক্ষমতাসীন সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করায় শিক্ষাব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়েছে।

তিনি আরও বলেন, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিশ্বের সব দেশেই শিক্ষা কার্যক্রম স্বাচ্ছন্দ্যভাবে পরিচালিত হলেও বাংলাদেশে গত দুই বছরের অভিজ্ঞতা থেকে সুপরিকল্পিত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে ক্ষতির শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের। বিকল্প হিসেবে যে অনলাইন ক্লাস ও শিখন ক্লাসের কথা বলা হচ্ছে এর ফলে ধনী-দরিদ্রদের শিক্ষার ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। এ সময় তিনি টালবাহানা না করে অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ সাম্প্রতিক সময়ে কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পর্যবেক্ষণ ও শিক্ষা আইনের বিষয়ে আলোচনা অযাচিত ও অশোভন উল্লেখ করে বলেন, এই আইন সম্পন্ন হলে কওমি শিক্ষাব্যবস্থা পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত হবে যা স্বীকৃতির সময় ইতিপূর্বে স্পষ্টভাবে আলোচিত হয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর মজলিসে শুরা সভাপতি নূরুল করীম আকরাম এর সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, মজলিসে শুরা সদস্য ইউসুফ আহমাদ মানসুর, ইবরাহীম হুসাইন মৃধা, নূরুল বশর আজিজী, শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, সুলাইমান দেওয়ান সাকিব, সিরাজুল ইসলাম, মুনতাছির আহমাদ, মাহবুব হোসেন মানিক, আল আমিন সিদ্দিকী, শিব্বির আহমাদ, মিশকাতুল ইসলাম, শফিকুল ইসলাম, সুলতান মাহমুদ, মাহবুবুর রহমানসহ মজলিসে শুরা নেতৃবৃন্দ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ