শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ

তাড়াইলের ইজতেমার তারিখ পরিবর্তন, শুরু হচ্ছে ৪ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনিবার্য কারণ বশতঃ বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে আয়োজিত কিশোরগঞ্জের তাড়াইলের বেলংকার ইসলাহী ইজতেমার তারিখ পরিবর্তন করা হয়েছে।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) ইসলাহী ইজতেমা বাস্তবায়ন কমিটির সদস্য ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন এ কথা জানান। বাংলাদেশ জমিয়তুল উলামার অফিশিয়াল ফেসবুক পেজে ইজতেমার এই পরিবর্তিত তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়।

পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ৪, ৫, ৬ মার্চ ২০২২, রোজ শুক্র, শনি ও রবিবার ৩ দিনব্যাপী এই ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে।

মাওলানা সদরুদ্দীন মাকনুন গণমাধ্যমকে বলেন, ১৮, ১৯, ২০ ফেব্রুয়ারি যে তারিখ ঠিক করা হয়েছিল তা পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী আগামী ৪ মার্চ থেকে ইসলাহী ইজতেমা শুরু হবে এবং ৬ মার্চ রবিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে দেশবাসীর পরম আরাধ্যের আল্লাহপ্রেমীদের এ মিলনমেলা।

উল্লেখ্য, বেলংকার ইসলাহী ইজতেমায় দেশ-বিদেশের উলামা-মাশায়েখরা দিনভর কুরআন-হাদীসের আলোকে বয়ান ও মাঠের আমলের মাধ্যমে আগত ধর্মপ্রাণ মুসুল্লীদের মাঝে দ্বীনের দাওয়াত প্রচার করেন। তিন দিনব্যাপী ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, কুরআন তালিম ও তেলাওয়াত, জিকির ও দুরুদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করেন আগত মুসল্লিরা। ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন শাইখুল ইসলাম ফরীদ উদ্দীন মাসঊদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ