শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

যে কারণে তালেবানকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মার্কিন নাগরিক মার্ক ফ্রেরিখসকে মুক্তি না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে তালেবানকে হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আফগনিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার সময় মার্ক ফ্রেরিখসকে অপহরণ করা হয়। এখনো তিনি মুক্তি পাননি। তার আগে তিনি এক দশক ধরে আফগানিস্তানে নানা প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। ইলিনয়ের বাসিন্দা মার্ককে অপহরণ করে আফগানিস্তানে বন্দি করে রাখা হয়েছে। তার মুক্তির জন্যই তালেবানকে হুমকি দিলেন বাইডেন।

বাইডেন বলেছেন, ‘তালেবানকে অবিলম্বে মার্ককে মুক্তি দিতে হবে। না হলে আমেরিকা ব্যবস্থা নিতে বাধ্য হবে। তাকে মুক্তি দিলেই তালেবান আশা করতে পারে যে, আমরা তাদের স্বীকৃতি দেয়ার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করব’।

বাইডেন জানিয়েছেন, ‘মার্কিন নাগরিকদের সুরক্ষা বিপন্ন করার কাজ বরদাস্ত করা হবে না। আর এভাবে কাউকে বন্দি করে রাখা হলো নির্দয় ও ভীরুতার কাজ’।

মার্কের বোন ওয়াশিংটন পোস্টে একটি লেখায় বলেছেন, মার্কিন সরকার হয় তার ভাইয়ের জীবন নিয়ে চিন্তিত নয়, অথবা তার জীবনের বিনিময়ে কোনো সওদা করেছে। আর একটা দিন যাওয়া মানে তাকে বিপদের মুখে আরেকটা দিন ফেলে রাখা।

এরপরই বাইডেন বলেছেন, ‘মার্কিন বা অন্য কোনো দেশের নাগরিকের জীবনকে এভাবে ঝুঁকির মুখে কেউ ফেলতে পারে না। মার্ককে মুক্তি না দিলে আমেরিকা কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। এ নিয়ে কোনো আলোচনার দরকার নেই। শুধু মার্ককে মুক্তি দেয়া দরকার’।

তবে তালেবান এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ