মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

চলতি মাসেই খুলছে আফগানিস্তানের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত বছরের আগস্টে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানে বন্ধ সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। আগামী ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা রোববার জানিয়েছেন তালেবানের ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী।

এদিন কাবুলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী শেখ আবদুল বাকি হাক্কানি জানান, উষ্ণ অঞ্চলের প্রদেশগুলোর বিশ্ববিদ্যালয় খুলবে ২ ফেব্রুয়ারি আর শীতল অঞ্চলের প্রদেশগুলোর ২৬ ফেব্রুয়ারি। খবর ডনের।

এর আগে তালেবান কর্মকর্তারা জানিয়েছিলেন, নারীদের জন্য পৃথক ক্লাসের ব্যবস্থা করা হতে পারে।

মার্কিন বন্দিকে মুক্তি দিতে তালেবানকে বাইডেনের হুমকি

আফগানিস্তানে তালেবানের হাতে বন্দি মার্কিন নৌসেনার সাবেক কর্মীকে মুক্তি দেওয়ার দাবি জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি স্পষ্ট জানান, তালেবান যদি আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র আশাবাদী হয়ে থাকে, তাহলে ওই মার্কিন নাগরিককে দ্রুত মুক্তি দিতে হবে।

জানা যায়, দুই বছর আগে মার্কিন নৌসেনার সাবেক কর্মী মার্ক ফ্রেরিচসকে অপহরণ করে তালেবান। প্রায় দশ বছর ধরে আফগানিস্তানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ওয়াশিংটনের মতে, তালেবানের হাতে আমেরিকার শেষ বন্দি হচ্ছেন ফ্রেরিচস। তাকে মুক্ত করতে পারলে তালেবানদের বিরুদ্ধে বড় সাফল্য পাবে বাইডেন প্রশাসন।

এই বিষয়ে এক বিবৃতিতে বাইডেন বলেন, তালেবান যদি আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র আশাবাদী হয়ে থাকে, তাহলে ওই মার্কিন নাগরিককে দ্রুত মুক্তি দিতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ