মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

পাবজির নেশায় পুরো পরিবারকে হত্যা, গেম্সটি নিষিদ্ধের সুপারিশ করেছে পাক পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবজি খেলতে বাধা দেওয়ায় সম্প্রতি পাকিস্তানের এক কিশোর (১৪) পরিবারের সবাইকে গুলি করে হত্যা করে। এই ঘটনার পর দেশটির পুলিশ সরকারের কাছে পাবজি নিষিদ্ধের সুপারিশ করেছে। আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গত ১৮ জানুয়ারি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে এক নারী, তার ১১ বছরের দুই মেয়ে ও এক ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। বাড়ির মধ্যেই চারটি রক্তাক্ত দেহ পড়েছিল। তবে একই বাড়িতে থাকা ছোটছেলে অক্ষত ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশের কাছে ছেলেটি প্রথমে জানায়, নিজের ঘরে সে ঘুমিয়ে ছিল। সকালে উঠে বাড়ির সবাইকে মৃত অবস্থায় দেখতে পায়। কিন্তু কিশোরের কথাবার্তায় অসঙ্গতি খুঁজে পায় পুলিশ। পরে পুলিশের জেরার মুখে সে মা ও ভাইবোনদের গুলি করে হত্যার কথা স্বীকার করে।

পুলিশের তদন্ত কর্মকর্তা ইমরান কিশোর সাংবাদিকদের বলেন, এই ধরনের ঘটনা এই প্রথম না। এ কারণে তারা পাবজি নিষিদ্ধের সুপারিশ করেছেন। এর আগে একবার পাকিস্তানের টেলিকম কর্তৃপক্ষ গেমটি নিষিদ্ধ করেছিল।

পাবজি অনলাইনে একাধিক খেলোয়াড়ের যুদ্ধ বিষয়ক একটি খেলা। এখানে শুধুমাত্র বিজয়ী বেঁচে থাকেন। ভারত, চীনসহ কয়েকটি দেশে পাবজি নিষিদ্ধ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ