মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হারাম চত্বরে ৭০ বছর দরস প্রদানকারী শায়েখের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সৌদি আরবের মক্কার প্রবীন আলেম শায়খ আবু জাকারিয়া ইয়াহইয়া আল-মাক্কি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে তিনি ইন্তেকাল করেন। খবর আল আরাবিয়া’র।

জানা যায়, মসজিদুল হারামের চত্বরে ৭০ বছর দরস প্রদান করেছেন। সারা সপ্তাহ তিনি দরস দিতেন।

হারামাইন শরীফের প্রশাসন জানিয়েছে, ১৩৭৭ হিজরী মোতাবেক ১৯৫৭ থেকে ১৩৯০ হিজরী মোতাবেক ১৯৭০ পর্যন্ত মক্কার দারুল হাদীস আল খাইরিয়্যাহ’য় শিক্ষকতা করেছেন। পরে তাকে আলহারাম আলমক্কী স্কুলের দায়িত্ব দেন শায়খ আব্দুল্লাহ বিন হুমাইদ।

প্রশাসন আরও জানিয়েছে, শেখ আবু জাকারিয়া ইসলামী আকীদা, হাদিস, তাফসীর ও ফিকহ (আইনশাস্ত্র) শিক্ষা দিতেন। তার অনেক ছাত্র মসজিদুল হারামের স্কুলে শিক্ষকতা করছেন।

হারামাইন জেনারেল প্রেসিডেন্সির তরফ থেকে শায়খ আবু জাকারিয়া ইয়াহইয়া আল-মাক্কি ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ