বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ঘুমের সমস্যা? জেনে নিন কারণ ও সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা. মাহবুবা শবনম।।

শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই। কিন্তু আশ্চর্যের কথা হলো, বয়সভেদে বিশ্বের প্রায় ৩০ শতাংশ মানুষই নিদ্রাহীনতা বা ইনসমনিয়া সমস্যায় ভুগছেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা নারী বা নতুন মায়েদের ৫০ শতাংশ পর্যাপ্ত ঘুম থেকে বঞ্চিত। ইদানীং শিশু-কিশোরেরাও এই সমস্যায় ভুগছে। করোনাকালে এই সমস্যা আরও বেড়েছে।

ইনসমনিয়া কী

ঘুমের সময় হওয়ার পরও যখন কোনো ব্যক্তির সহজে ঘুম আসে না, কিংবা ঘুমের ব্যাঘাত ঘটতে থাকে, ঘুমালেও কিছুক্ষণ পর ভেঙে যায়, এরপর আর ঘুম আসতে চায় না—এ রকম সমস্যায় প্রায়ই বা প্রতিনিয়ত ভুগতে থাকাকেই ইনসমনিয়া বা অনিদ্রা বলে ধরে নেওয়া হয়। সাধারণত এটি তিন ধরনের হয়ে থাকে:

১. হঠাৎ কোনো এক রাত ঘুমহীন কাটানো বা মাসের মাঝেমধ্যে ঘুমের সমস্যা পরিলক্ষিত হওয়া। এ ধরনের অনিদ্রার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না। কখনো নিজস্ব দৈনিক রুটিনের ব্যত্যয় হলেও এমন হতে পারে।

২. এক সপ্তাহে অনধিক তিন রাত নিদ্রাহীন কাটানো। এ ধরনের অসুবিধা কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে ও কিছু ক্ষেত্রে ওষুধ সেবন করলে ঠিক হয়ে যায়।

৩. দীর্ঘমেয়াদি অনিদ্রা বা পর্যাপ্ত সুনিদ্রার অভাব। এ ক্ষেত্রে রোগীরা অন্তত তিন মাস ধরে সপ্তাহে তিন বা ততোধিক রাত অনিদ্রার যন্ত্রণায় কষ্ট পান। এ রকম অবস্থার বহুবিধ কারণ বিদ্যমান। তাই সমাধানের বেলায়ও মূল সমস্যাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ইনসমনিয়ার কারণ

অতিরিক্ত দুশ্চিন্তা, বিষণ্নতায় ভোগা, মানসিক অস্থিরতা।

শরীরে হরমোনের পরিবর্তন।

ব্যক্তিগত জীবনে কলহ কিংবা পারিবারিক, সামাজিক বা চাকরিক্ষেত্রে কোনো বিষয় নিয়ে বিষণ্ন অথবা বিচলিত থাকা।

জীবনধারায় শৃঙ্খলার অভাব।

মাদক সেবন।

কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।

নানাবিধ শারীরিক ও মানসিক রোগের উপসর্গ হিসেবেও অনিদ্রা হতে পারে।

ইনসমনিয়া কেন খারাপ

অনিদ্র বা সুনিদ্রার অভাব দিনের পর দিন চলতে থাকলে একজন মানুষ শারীরিক ও মানসিকভাবে পর্যুদস্ত হয়ে পড়ে। কারণ, সুস্থতার জন্য সঠিক পুষ্টির মতো সঠিক ঘুমও খুবই গুরুত্বপূর্ণ। ইনসমনিয়ার সঙ্গে কিছু রোগবালাই সরাসরি সম্পর্কিত। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন প্রত্যেকের জন্য রাতে ছয়-সাত ঘণ্টা ঘুম আবশ্যক বলে ঘোষণা দিয়েছে।

ইনসমনিয়ার কারণে যেসব উপসর্গ দেখা দিতে পারে তা হলো শারীরিক দুর্বলতা, মাথাব্যথা, মাথা ঝিমঝিম করা, শরীর ম্যাজম্যাজ করা, আচরণজনিত সমস্যা, মেজাজ রুক্ষ হয়ে যাওয়া কিংবা মনমরা ভাব থাকা, মনোযোগ কমে যাওয়া এবং স্মরণশক্তি হ্রাস পাওয়া। এর কারণে মানুà