মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি

বরিশালে ছাত্রাবাস থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রাবাস থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ চার বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- রাফসান তালুকদার, আজাদ সরদার, ফুয়াদ আলম ও মুমতাহিন রহমান।

শুক্রবার (১৪ জানুয়ারি) আলমগীর ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।

আজ দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাসে অভিযান পরিচালনা করে। এ সময় ব্যাডমিন্টন ব্যাগে লুকিয়ে রাখা দুটি দেশীয় ধারালো অস্ত্রসহ বহিরাগত চারজনকে আটক করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, এলাকাবাসী আমাদের খবর দিলে আমাদের একটি টিম গিয়ে তাদের আটক করে। তিনি বলেন, রাফসানসহ এদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ