মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিবের শোক মোবাইল আসক্তি: তরুণ প্রজন্মের নীরব নৈতিক সংকট কাজের পরিধি বাড়াতে ইসলামী আন্দোলনের ১৩ উপকমিটি গঠন ‘আল্লামা উসমান ফয়েজীর দীর্ঘদিনের খেদমত নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে’ চট্টগ্রাম বিভাগে বেফাকের মাদরাসা পরিদর্শন শুরু আগামীকাল কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী

দেওবন্দে ছাত্রদের ভ্যাকসিন আবশ্যকসহ স্বাস্থ্য সুরক্ষায় নেয়া হলো যেসব নতুন পদক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবনে নাজ্জার
দেওবন্দ থেকে

পুনরায় করোনার প্রকোপ বেড়ে চলছে দেশে দেশে। ফলে স্বাস্থ্য সুরক্ষায় ঝাঁপিয়ে পড়ছে সরকার ও প্রশাসন। গ্রহণ করছে বড় থেকে বড় পদক্ষেপ। ঝুঁকিমুক্ত থাকার চেষ্টা চালানো হচ্ছে ব্যাপকহারে।

স্বাস্থ্য সুরক্ষার প্রচেষ্টায় পিছিয়ে নেই দ্বীনি মাদ্রাসাগুলোও। ছাত্রদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়েছে বড় বড় পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান 'দারুল উলুম দেওবন্দ' থেকেও ছাত্রদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দেওয়া হয়েছে কিছু জরুরি নির্দেশনা।

শুরু থেকেই মাস্ক, সামাজিক দুরত্ব ও স্যানিটাইজার জরুরী ঘোষণা করা হয়েছে দেওবন্দে। এখন ছাত্রদের ভ্যাকসিন নেওয়ার বিষয়েও এসেছে নির্দেশনা।

এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়ক মাওলানা মুনির উদ্দিন কাসেমী এক নোটিশ জারি করেন। নোটিশে ছাত্রদের দিকনির্দেশনা দিয়ে লেখেন, 'যে সকল ছাত্ররা প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছে তারা প্রথম ডোজের সার্টিফিকেটের ফটোকপি, আর যে সকল ছাত্ররা দুই ডোজ নিয়েছে তারা উভয় ডোজের সার্টিফিকেটের ফটোকপি শীঘ্রই নিজ নিজ শ্রেণীর আমিরের কাছে জমা দিবে।'

নোটিশে যদিও ভ্যাকসিন নেওয়ার আদেশ দেওয়া হয়নি কিন্তু নোটিশ দেখে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, ভ্যাকসিন নেওয়াকে আবশ্যক করা হয়েছে ছাত্রদের জন্য। সূত্র: অনলাইন পত্রিকা 'উর্দুপোস্ট' ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ