বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে ইরান ও সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরান এবং সিরিয়া একটি যৌথ ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার জন্য বিশেষ মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করার কথা ভাবছে।

ইরানের পরিবহনমন্ত্রী রুস্তম কাসেমি সিরিয়ার সফর শেষে দেশে ফিরে স্থানীয় সময় বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, এক দশকের যুদ্ধশেষে সিরিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এজন্য ইরান ও সিরিয়া নিজেদের অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বাড়াতে চলেছে।

রুস্তম কাসেমি বলেন, দামেস্ক সফরের সময় তিনি সিরিয়ার কর্তৃপক্ষের সাথে যৌথ মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছেন। মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের বিষয়ে চূড়ান্ত চুক্তি করার জন্য ইরানের সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল শিগগিরই সিরিয়ার সফর করবে।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরান সবসময় দামেস্ক সরকারের পাশে রয়েছে। সিরিয়ার সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরান যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তেমনি যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার চেষ্টা করছে।

সূত্র : পার্সটুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ