শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

বিশ্বে করোনায় আক্রান্ত আরও ২১ লাখ ২ হাজার ৮৩৭ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার থাবায় নাকাল গোটা বিশ্ব। ভাইরাসটির তাণ্ডব কিছুদিন আগে নিম্নমুখী হয়েছিল। কিন্তু সম্প্রতি শনাক্ত হওয়া নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন স্বাস্থ্যব্যবস্থাকে বড় ধরনের চাপের মুখে ফেলেছে। গত কয়েক দিন ধরে বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কিছুটা কমতির দিকে থাকলেও আজ আবার বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৪ হাজার ৬০৮ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২১ লাখ ২ হাজার ৮৩৭ জন।

এর আগে সোমবার বিশ্বে মারা গিয়েছিলেন আরও ৩ হাজার ৩০৬ জন। অন্যদিকে করোনা শনাক্ত হয়েছিলেন ১৮ লাখ ৫১ হাজার ৮৯৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩১ কোটি ৯ লাখ ১০ হাজার ৪৮৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ১১ হাজার ৭৯৭ জনে। আর সুস্থ হয়েছেন ২৬ কোটি ৫ লাখ ৪০ হাজার ৬৪৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ কোটি ২৬ লাখ ৬১ হাজার ২৭২ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৬১ হাজার ৩৩৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৫৮ লাখ ৬৯ হাজার ৯৪৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৯৩৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৬৯৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২০ হাজার ১৪২ জনের।

-এএ