শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আ.লীগের গায়ে আলেম-ওলামার রক্তের দাগ, রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ মাসে সিহাহ সিত্তাহ হিফজ করলেন আব্দুল্লাহ আল ফাহাদ ইসলামী যুব আন্দোলন নোয়াখালী দক্ষিণের নতুন কমিটি ঘোষণা পাকিস্তানের রায়বেন্ডে চলছে তাবলিগের প্রথম পর্বের ইজতেমা ফজর থেকে মধ্যরাত, যেভাবে কাটে মুফতি তাকী উসমানীর কর্মমুখর দিন যেভাবে বাঁচবেন শয়তানের ধোঁকা থেকে জুমার খুতবা চলাকালে নামাজ ও কথাবার্তার বিধান ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে

কাজাখস্তানে নতুন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কাজাখস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আলিখান ইসমাইলোভ। মঙ্গলবার তাকে এই পদে মনোনয়ন দেন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ।

এরপরই দ্রুত ওই মনোনয়নের পক্ষে ভোট দেয় দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে বিক্ষোভ শুরু হলে মন্ত্রিসভা বাতিল করেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। ওই মন্ত্রিসভার প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন ৪৯ বছরের আলিখান ইসমাইলোভ।

বিক্ষোভের জেরে নয় হাজার নয়শ’ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে কাজাখ নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির বিরুদ্ধে গত সপ্তাহে কাজাখস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়। বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটিতে। ৯ জানুয়ারি রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত এক সপ্তাহের বিক্ষোভে সারা দেশে ১৬৪ জন নিহত হয়েছে।

এদিকে ‘কাজাখস্তানে কোনও বিপ্লব বরদাশত করা হবে না’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটিতে রুশ নেতৃত্বাধীন জোটের সেনা মোতায়েনের উদ্দেশ্য নিয়েও কথা বলেছেন তিনি।

তিনি জানিয়েছেন, কাজাখস্তানে মস্কোর নেতৃত্বাধীন সিএসটিও সামরিক জোটের উপস্থিতি সাময়িক। দেশটিতে এই জোটের হস্তক্ষেপ আসলে একটি বার্তা। আর সেই বার্তা হচ্ছে এই অঞ্চলের কোনও সরকারকে দুর্বল হতে দেওয়া হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ