শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রসঙ্গে যা জানাল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে ইরান আরও সময় নেবে। তেহরানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি খানের সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে বলেন, রোববার তালেবানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক ইতিবাচক ছিল। কিন্তু ইরান এখনই তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতির অবস্থায় নেই।

এক সংবাদ সম্মেলনে খতিবজাদে বলেন, আফগানিস্তানের বর্তমান অবস্থা ইসলামিক রিপাবলিক অব ইরানের জন্য বড় উদ্বেগের বিষয়। তালেবানের প্রতিনিধি দল এই উদ্বেগ কাঠামোর মধ্যে থেকেই ইরান সফরে এসেছেন।

এর আগে শনিবার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি খান দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় আলোচনা করতে প্রথমবারের মতো ইরানে যান।

এএফপির খবরে বলা হয়, আফগানিস্তান ও ইরানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, ট্রানজিট এবং শরণার্থী ইস্যুতে আলোচনা করতে এই সফর।

রোববার আমির মুত্তাকি খানের নেতৃত্বাধীন তালেবানের উচ্চ প্রতিনিধি দলের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরআব্দুলাহিয়ান বৈঠক করেন।

এই বৈঠকে আফগানিস্তানে ‘ভুল নীতি’র জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানবাধিকার বিবেচনায় আফগানদের সহায়তা করতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। আফগানিস্তানে তারা মানবিক সহায়তা দেবেন বলে ইরানের প্রতিশ্রুতির কথা জানান।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরআব্দুলাহিয়ান তালেবানের প্রতিনিধিদলকে ১৯৯৮ সালে মাজার-ই শরীফ কনস্যুলেট অবরোধ করে ইরানের কূটনৈতিকে হত্যার কথা তুলে ধরেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবানের এখন কূটনীতিক দপ্তরগুলো রক্ষা করার দায়বদ্ধতা রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ