মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

১৮ মাস পর সৌদি আরবে পুনরায় খুলছে প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল পুনরায় চালুর ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

১৮ মাসেরও বেশি বন্ধ থাকার পর ২৩ জানুয়ারি থেকে প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলগুলো খুলছে। ৯ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

গেল বছরের অক্টোবরে স্কুল খোলার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইবতিসাম আল-শেহরি বলেন, অভিভাবকদের উচিত স্কুলে তাদের সন্তানকে পাঠানোর জন্য প্রস্তুত করা।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের স্বাগত জানানোর প্রস্তুতির অংশ হিসেবে স্কুলে মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্বের মতো সতর্কতামূলক ব্যবস্থা বাস্তবায়ন করছে।

জানা গেছে, সৌদি আরব ২০২০ সালে মহামারির শুরুতে মাদরাসাটি (মাই স্কুল) নামে একটি শিক্ষা প্ল্যাটফর্ম চালু করে। যা ৫০ লাখেরও বেশি শিক্ষার্থী ব্যবহার করেছিল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ