শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি

কুপনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় স্থগিত করল বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুপনের মাধ্যমে শিক্ষার্থীদের টাকা আদায় সাময়িকভাবে স্থগিত করেছে বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ। এর ফলে আগামী বছর থেকে নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত বছরের শুরুতে বোর্ডের জন্য কুপনের মাধ্যমে কোন ধরনের টাকা দিতে হবে না শিক্ষার্থীদের।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ জুবায়ের। এছাড়াও বোর্ডের পক্ষ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার সম্মানিত মুহতামিমবৃন্দের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বিগত ২৫/০৪/১৪৪৩ হিজরী মােতাবেক ০১/১২/২০২১ ঈসায়ী অনুষ্ঠিত মজলিসে খাসএর সিদ্ধান্ত অনুসারে কুপন বিতরণের মাধ্যমে কল্যাণ তহবিলে ছাত্র-ছাত্রীদের নিকট হতে টাকা আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সেমতে আপনার মাদরাসায় বিতরণকৃত সকল কুপন ও আদায়কৃত সমুদয় টাকা বেফাক অফিসে সরাসরি অথবা বেফাকের পরিদর্শকবৃন্দের নিকট রশিদ গ্রহণের মাধ্যমে ফেরত প্রদানের অনুরােধ করা গেল।

দীর্ঘদিন ধরে কুপনের মাধ্যমে শিক্ষার্থীদের থেকে টাকা আদায় হঠাৎ স্থগিত করার বিষয়ে জানা গেছে, বেফাকের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান শিক্ষার্থীদের থেকে টাকা আদায় না করার বিষয়টি মজলিসে খাসের বৈঠকে উপস্থাপন করেন। পরবর্তীতে কমিটির অন্যান্য সদস্যরাও এতে সম্মতি প্রকাশ করেন।

এনটি