শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘ব্যক্তি-সমাজ ও রাষ্ট্রের সর্বত্র আল্লাহর প্রদত্ত বিধান ও নবী সা.-এর অনুসারী না হলে ঈমান বিফলে যাবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঐতিহ্যবাহী চরমোনাইয়ের মাহফিলের নমুনায় চট্টগ্রাম ফলোগ্রান্ড মাঠের মাহফিলের তৃতীয় দিবসের বয়ানে চরমোনাইয়ের নায়েবে আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ব্যক্তি-সমাজ ও রাষ্ট্রের সর্বত্র আল্লাহ প্রদত্ত বিধান ও নবী করীম সা.-এর তরীকা অনুসরণ না হলে ঈমান বিফলে যাবে।

তিনি বলেন, এমপি-মন্ত্রী হতে আমরা রাজনীতি করি না। আমাদের নেতা ও শায়খ চরমোনাইয়ের মরহুম পীর সাহেব আজীবন রাজনীতি করেছেন কিন্তু মন্ত্রী-এমপি হওয়ার লোভ ও স্বপ্ন তাঁর ছিল না।

আমরা চাই ভবিষ্যত প্রজন্মের জন্য একটি ইসলামী শক্তির ভিত তৈরি করতে। আমাদের শায়খ দুনিয়াতে নেই, আমরাও থাকবো না, কিন্তু উত্তরসূরিদের জন্য নির্ভেজাল ইসলামি জীবনাদর্শভিত্তিক একটি ফ্লাট ফরম রেখে যেতে চাই।

নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, মুসলিম বিশ্বের অধঃপতনের প্রধান কারণ মুসলমানের ঈমানের দুর্বলতা। বিজয়ের জন্য পূর্ণ ঈমান, ঈমানের দাবি এবং আল্লাহর রাসূল সা.-এর সুন্নাতের পরিপূর্ণ অনুসারী হতে হবে।

তিনি বলেন, মুসলমান সংখ্যাগরিষ্ট রাষ্ট্রব্যবস্থা থেকে দীনী মূল্যবোধ ও কুরআন-সুন্নাহকে বিদায় করা হয়েছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও ইসলামের রাজনীতি শিক্ষা থেকে মুক্ত করা হচ্ছে। ধর্ম ও রাজনীতি পৃথক নয়, ওলামায়ে কেরামকে রাজনীতিক অবিচার-অনাচার, দুর্নীতি ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

মাহফিলে হযরত মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, আল্লামা মুফতি ইয়াহইয়া মাহমুদ, আল্লামা ফুরকানুল্লাহ খলীল, আল্লামা হাফেজ ইউনুস আহমদ, আল্লামা নুরুল হুদা ফয়েজী, মাওলানা সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়র, আল্লামা লোকমান হাকীম, আল্লামা হাফেজ ওবাইদুল্লাহ হামজা, প্রফেসর ড. বেলাল নুর আজীজ, আল্লামা ফরিদ আহমদ আনসারী।

মাওলানা মুহাম্মদ খুবাইব, ড. মুফতি হুমায়ুন কবীর খালবী, খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা হুজুর), মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী, মাওলানা মুফতি রেজাউল করীম আবরার, মুফতি রিজওয়ান রফীকী, মাওলানা হাসান মুরাদাবাদী, মাওলানা মুফতী দেলওয়ার হোসাইন সাকী, মাওলানা ‍মুফতি সাঈদ আহমদ, মাওলানা মনসুরুল হক জিহাদী, মাওলানা শেখ আমজাদ হোসাইন, মাওলানা হাবিবুর রহমান আতিকী প্রমুখ ওলামায়ে কেরাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ