শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বাড়ছে ওমিক্রন শনাক্তের হার: নতুন সংক্রমিতদের সবাই ঢাকার বাসিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি)।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সংস্থাটি এ তথ্য জানায়। একই সঙ্গে নতুন শনাক্তদের সবাই রাজধানী ঢাকার বাসিন্দা বলেও জানায় তারা।

তাদের দেওয়া তথ্য মতে, গত মাসের ১৪ তারিখ থেকে চলতি মাসের ৩ তারিখ পর্যন্ত পরীক্ষার জন্য বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যেই নতুন আরও ১০ জনের শরীরে ওমিক্রনের উপস্থিতি পাওয়া গেছে। তবে তাদের কারোই বিদেশ ভ্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ১১ ডিসেম্বর দেশে প্রথম দুজনের শরীরে ওমিক্রন শনাক্তের কথা জানা যায়। এরপর গত ২৭ ডিসেম্বর একজন, ২৮ ডিসেম্বর চারজন এবং ৩১ ডিসেম্বর তিনজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়।

এদিকে প্রতিদিনই বাড়ছে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। বৃহস্পতিবার আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। এদিন দেশে ২৩ হাজার ৪৩৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ