শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ দিবস আজ মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য

লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দা জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে শান্তিরক্ষীদের ওপর রাতে হামলার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করে জাতিসংঘ এর কঠোর নিন্দা জানিয়েছে। বুধবার সংস্থাটির মুখপাত্র স্টিফান ডুজারিক একথা জানান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

তিনি বলেন, শান্তিরক্ষীরা মঙ্গলবার রাতে ‘অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের’ হামলার শিকার হন।

ডুজারিক বলেন, হামলাকারীরা ‘শান্তিরক্ষীদেরকে দেয়া জাতিসংঘের গাড়ি ভাংচুর করে এবং সরকারি বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।’ তবে তিনি ক্ষতির ধরণ বা হামলার শিকার শান্তিরক্ষীদের অবস্থার ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি।

তিনি আরও বলেন, তারা নিয়মিত টহলের অংশ হিসেবে লেবাননের সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে একত্রিত হতে যাচ্ছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ