শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি

পশ্চিমবঙ্গে মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পশ্চিমবঙ্গে করোনভাইরাস সংক্রমণের বিস্তারের করণে রাজ্য সরকার বেশ কয়েকটি কঠোর প্রবিধান জারি করেছে।

গত সোমবার ৩ জানুয়ারি থেকে রাজ্যের সমস্ত মাদরাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার এবং অফিসে কর্মচারীদের উপস্থিতি অর্ধেক করার আদেশ জারি করা হয়েছে। রাজ্য সরকার দিল্লি এবং মুম্বাই থেকে সপ্তাহে মাত্র দুবার ফ্লাইট পরিচালনার নির্দেশ দিয়েছে।

প্রকৃতপক্ষে, দিল্লি এবং মুম্বাইতে করোনা ভাইরাস, ওমেক্রান ভেরিয়েন্টের সর্বাধিক প্রকোপ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা থেকে যুক্তরাজ্যের সাপ্তাহিক ফ্লাইট ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের আদেশ অনুসারে, দিল্লি এবং মুম্বই থেকে রাজধানী কলকাতা ও রাজ্যের অন্যান্য শহরে ফ্লাইটগুলি এখন সপ্তাহে দুবার কেবল সোম এবং শুক্রবার আসবে। সব এয়ারলাইন্সকে জানানো হয়েছে। এছাড়াও, যুক্তরাজ্য থেকে কোন ফ্লাইট অনুমোদিত নয়।

রোববার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা করে মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী বলেছেন, রাজ্যে রাত ১০ টা থেকে সকাল ৫ টার মধ্যে শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবাগুলি অনুমোদিত হবে।

তিনি আরো বলেন, স্থানীয় ট্রেনগুলি সন্ধ্যা ৭ টা পর্যন্ত অর্ধেক যাত্রী নিয়ে চলতে দেওয়া হবে, যখন সমস্ত শপিং মল, বাজার রাত ১০ টার মধ্যে বন্ধ করার কথা বলো হয়েছে।

দূরপাল্লার ট্রেন চলবে যথারীতি। কলকাতার মেট্রো ট্রেনও তার স্বাভাবিক সময়সূচী অনুযায়ী চলবে, কিন্তু ৫০% ক্ষমতায় চলবে। তিনি বলেন, চিড়িয়াখানাসহ সব পর্যটন স্পট বন্ধ থাকবে এবং সুইমিং পুল, পার্লার, স্পা সেন্টার, কল্যাণ কেন্দ্র ও জিমও বন্ধ থাকবে। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ