শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আফগানিস্তানে জরুরি অবস্থা জারি করলো তালেবান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে সম্প্রতি বন্যা ও অতিরিক্ত তুষারপাতের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এমনটাই জানিয়েছে বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সস্থা এএনআই ও আফগান গণমাধ্যম খামা প্রেস নিউজ এজেন্সি।

জানা যায়, এই দুর্যোগ পরিস্থিতিতে আফগানিস্তান প্রশাসন প্রদেশের কর্মকর্তাদের আরও প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছে। বলা হয়েছে আগামী কয়েকদিন আরও বৃষ্টি ও ভারি তুষারপাত হতে পারে দেশটিতে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছে, তারা প্রদেশগুলোতে বিভিন্ন জরুরী উপকরণ পাঠিয়েছে। সেসব বিতরণের কাজ চলছে। তারা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন তুষারপাতের কারণে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো সচল করতে সহায়তার জন্য।

ভারি তুষারপাত ও প্রচণ্ড বাতাসের কারণে আফগানিস্তানের রাজধানী কাবুলের সঙ্গে উত্তরের প্রদেশগুলোকে যুক্ত করা সালাং বিশ্বরোডটি বন্ধ আছে। বর্তমানে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩২টি প্রদেশে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। এর প্রভাবে বিভিন্ন প্রদেশে বন্যা দেখা দিয়েছে এবং অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ